কালীগঞ্জেসর্ববৃহৎ হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত।
- Update Time : ১২:১৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ১০৮ Time View

মোঃ মাহাবুবুর রহমান।
কালীগঞ্জ(ঝিনাইদহ)থেকে।
ঝিনাইদহ কালীগঞ্জে “হাফেজ ঐক্য কল্যাণ পরিষদ” কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
উপজেলার শিবনগর ইব্রাহিমীয়া হাফেজিয়া মাদ্রাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা গ্রুপে সর্বোমোট ২শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সাহেব, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর উপজেলা সভাপতি হাফেজ হেদায়েত উল্লাহ চৌধুরী ও তালিমুল কুরআন ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা শহীদুজ্জামান প্রমুখ।
এই প্রতিযোগিতায় উপজেলার স্বনামধন্য মাদ্রাসা ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদরাসাও অংশগ্রহণ করে।
৫ পারা গ্রুপে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে।
শিক্ষার্থী মোঃ আবু উসামা।
আবু উসামা বলেন-
আমাদের শিক্ষকগণ কঠোর পরিশ্রম করেছেন এবং তার ফলস্বরূপ আমি এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে আরো ভালো কিছু করে মাদ্রাসার ও পিতা-মাতার মুখ উজ্জ্বল করতে পারি।
প্রতিষ্ঠান প্রধান গনমাধ্যমকে জানান,
আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে।
আজকের প্রতিযোগিতায় প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের ৫ পারা গ্রুপের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে আমাদের শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করেছে এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দেশবাসীর কাছে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই আমরা যেন এই সফলতা অব্যাহত রাখতে পারি।






















