০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখারীতে পূবালী ব্যাংকের ’ক্যাশলেস বাংলাদেশ’ক্যাম্পেইন অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ২ Time View

Oplus_131072

মাহাবুব হোসেন,লিখনী ডেস্ক:

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী পূবালী ব্যাংক পিএলসি শাখার উদ্যোগে গ্রাহক সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে পূবালী ব্যাংক কুমারখালী শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক বুলবুল আহমেদ।

কুমারখালী পূবালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার মনজুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংটির কুমারখালী শাখার ব্যবস্থাপক কাওসার আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংটির ডিজিএম ও রিজোনাল হেড কাজী শিহাবুল ইসলাম। সকাল সাড়ে এগারোটায় ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী শেষে কুমারখালী কাপুড়িয়া হাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি কাজী শিহাবুল ইসলাম তার বক্তব্যে, ’ক্যাশলেস বাংলাদেশ’মাধ্যমে অথ্যাৎ কিউআর কোডের মাধ্যমে নিরাপদ লেনদেনের সুবিধা তুলে ধরেন সাধারণ মানুষের মাঝে । সেসময় তিনি আরো বলেন, নগদ বা ক্যাশ লেনদেনের পরিবর্তে নিরাপদ, দ্রুত ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ব্যবহারে গ্রাহকদের এগিয়ে আসতে হবে। ক্যাশলেস লেনদেন সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অন্যান্য বক্তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বাংলা কিউআর কোড ব্যবহার করে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করে তোলা এবং সর্বস্তরের মানুষকে বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সেময় ব্যাংটির কুমারখালী শাখার এডভান্স ইনচার্জ সুমন চক্রবতী, বুলবুল টেক্সটাইলের পরিচালক রফিক হোসেন. মুন টেক্সটাইলের সত্বাধিকারী হাজী মনোয়ার হোসেন, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, যুবদল নেতা সামী উপস্থিত ছিলেন। এ্যছাড়াও অনুষ্ঠানে পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কুমারখারীতে পূবালী ব্যাংকের ’ক্যাশলেস বাংলাদেশ’ক্যাম্পেইন অনুষ্ঠিত 

Update Time : ০৫:৪৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬