১০:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া দৌলতপুরে নারীর মরদেহ উদ্ধার: হত্যার সন্দেহে তদন্ত

Reporter Name
  • Update Time : ০১:৫৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / ১৮৫ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার:

জায়মা খাতুন (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ কুষ্টিয়া দৌলতপুর উপজেলা ৫শ বিঘা মাঠ থেকে।

২৫ আগষ্ট সোমবার সকাল সোয়া ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর এলাকার পাঁচশো বিঘা মাঠে এলাকাবাসীরা লাশ পড়ে থাকতে দেখে দৌলতপুর থানায় খবর দেয়।

নিহত জায়মা খাতুন ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং স্বামী পরিত্যক্তা ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুখ বাঁধা অবস্থায় মাঠে লাশটি দেখতে পাই তারা। পরে দৌলতপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার কন ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধারের কারণে আমরা হত্যাকাণ্ডের আশঙ্কা করছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং একটি হত্যা মামল প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়া দৌলতপুরে নারীর মরদেহ উদ্ধার: হত্যার সন্দেহে তদন্ত

Update Time : ০১:৫৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫