কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত
- Update Time : ০৭:২১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ৮৯ Time View

মাহাবুর রহমান, কেশবপুর (যশোর) যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত ১লা নভেম্বর (শনিবার) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে র্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য ছিলো “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”। অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা শেষে একটি র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ক্রেস্ট বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ। সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুন-উর-রশিদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোতাহার হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, খোপদহি আই পি এম কৃষি সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক এস এম সাজ্জাদ হোসাইন, সাতবাড়িয়া মূল অন্তবায় সমবায় সমিতির সভাপতি রুহুল কুদ্দুস। আলোচনা সভা শেষে এ উপজেলায় সর্বাধিক অডিট ফি ও সিডিএফ (সরকারী রাজস্ব) প্রদানকারী কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, সরকারী রাজস্ব প্রদানকারী আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, কেডি মৎস্যজীবি সমবায় সমিতির কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও বিশিষ্ঠ সমবায়ী হিসেবে আই পি এম কৃষি সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক এস এম সাজ্জাদ হোসাইনকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের ক্রীড়া বিষযক সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য সাংবাদিক আব্দুল করিম, শাহিনুর রহমান, পরেশ দেবনাথ, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।























