কোটচাঁদপুরে নির্বাচনী গণসংযোগ করলেন অধ্যাপক মতিয়ার রহমান
- Update Time : ০৩:১৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৯১ Time View

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুশনা ইউনিয়ন শাখার উদ্যোগে ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কুশনা ইউনিয়ন আমীর মাওলানা আতিকুর রহমানের সভাপতিত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
এ সময় অধ্যাপক মতিয়ার রহমান বলেন,
“মিলাবো, মিলিবো, আদর্শ কোটচাঁদপুর-মহেশপুর গড়িবো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করবো ইনশা আল্লাহ। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি গণসংযোগ চলাকালে রাস্তা-ঘাট, চায়ের দোকান, বাজার, বাসা-বাড়ি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন ও তাদের সার্বিক খোঁজখবর নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও কুশনা ইউনিয়নের গণমানুষের নেতা মাওলানা শরিফুর রহমান খান টিটো, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাসুম বিল্লাহ, এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।
গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণের অংশগ্রহণে এটি প্রাণবন্ত হয়ে ওঠে।
























