১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : ০৬:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৭ Time View

মোঃ রমজান আলীঃ ক্রাইম রিপোর্টার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার পশ্চিম পাড়ায় স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠনের আয়োজনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে তিনটায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ওয়াদা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠনের উপদেষ্টা জনাব আব্দুল ওয়াহেদ বিশ্বাস (বাদল) ও মোঃ তাজমুল হক পিয়াস।

প্রধান অতিথি আলহাজ্ব মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন,
“স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবারের মতো কাজ করছে। সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এবং তরুণদের মেধা বিকাশে এই সংগঠন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই সংগঠন একদিন এলাকার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করবে।”

এসময় সংগঠনের সহ-সভাপতি হাফেজ মোঃ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তামিম হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, গজল, রচনা প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত ও তালিকাভুক্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। শেষে দেশ-বিদেশ থেকে অনুষ্ঠান সফল করতে অর্থ দিয়ে সহযোগিতা করা সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কোটচাঁদপুরে স্বপ্নছোঁয়া সামাজিক সংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

Update Time : ০৬:৪৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫