কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার প্রতিবাদে পিসি কলেজে কোরআন বিতরণ
- Update Time : ১১:৩৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / ১০৫ Time View

নূরুল হুদা বাগেরহাট প্রতিনিধি
নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার প্রতিবাদে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে কোরআন বিতরণ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা।
( মঙ্গলবার ২১ অক্টোবর)সকাল ১১টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সংগঠনটির নেতা-কর্মীরা প্রায় ৫০০ পিস অর্থসহ কোরআন বিতরণ করেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আহমেদ আবদুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের প্রিন্সিপাল প্রফেসর শেখ জিয়াউল ইসলাম
প্রধান অতিথি জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম বলেন,
যারা কোরআনের প্রোগ্রাম বন্ধ করতে চায়, বাংলাদেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না। আওয়ামী লীগের দোসররা যেমন টিকে থাকতে পারেনি, তেমনি কোরআনের বিরোধিতাকারীরাও ব্যর্থ হবে। দেশের তরুণ প্রজন্ম এখন কোরআনের আলোয় পথ চলতে চায়।
অত্র কলেজের প্রিন্সিপাল শেখ জিয়াউল ইসলাম বলেন,
শিক্ষার্থীদের নামাজের প্রতি যত্নশীল হওয়া উচিত এবং পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা উচিত। শিবিরের এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অত্র কলেজের এক শিক্ষার্থী বলেন,
এ রকম উদ্যোগ আমি প্রথম দেখলাম। আমার খুব ভালো লেগেছে আমিও একটি কোরআন নিয়েছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারি পি.সি. কলেজের ছাত্রশিবির সভাপতি মো. মাসুম বিল্লাহসহ জেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ।
পরিশেষে পাঁচ শতাধিক কোরআন বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।























