ক্ষেতলালে গ্রাম আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত।
- Update Time : ১০:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৭ Time View

বিশেষ :প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের সহজে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা কো-অর্ডিনেটর দুর্লভ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রউফ এবং ক্ষেতলাল থানার সাব-ইন্সপেক্টর ইজার উদ্দিন।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা, বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। তাই এর কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।























