খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত: র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।।
- Update Time : ১০:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১২২ Time View

খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত: র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।।
সোহেল রানা জেলা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় ১০ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম কিবরিয়া, অফিসার ইনচার্জ, পাইকগাছা থানা এবং জনাব আমিনুল ইসলাম কাজল, সভাপতি, খুলনা জেলা।সভায় সভাপতিত্ব করেন এডভোকেট শিবু প্রসাদ সরকার,সঞ্চালনায় নুরুল উদ্দিন। বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, সমাজে শান্তি, ন্যায় ও সমতার পরিবেশ গড়ে তুলতে মানবাধিকার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।























