১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে চিরুনি অভিযানে আটক ৬৯ 

Reporter Name
  • Update Time : ১২:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ২৩১ Time View

মাহাবুল ইসলাম পরাগ ,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিরা বেশিরভাগ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে আটক হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শিল্প এলাকা টঙ্গীতে সম্প্রতি ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় যৌথঅভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনকে আটক করা হয়েছে। টঙ্গী ও আশপাশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে থানায় ৩৭ জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগের বিরুদ্ধে ছিনতাই, চুরি, চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বিশেষ চিরুনি অভিযানে থানায় ২৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন নিয়মিত মামলার আসামি। এছাড়া অন্যরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

গাছা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, চিরুনি অভিযানে থানায় চারজনকে আটক করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মহিউদ্দিন আহমেদ বলেন, দুপুর পর্যন্ত বিশেষ চিরুনি অভিযানে মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরে চিরুনি অভিযানে আটক ৬৯ 

Update Time : ১২:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫