চকরিয়ায় ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির কমিটিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বিক্ষোভ
- Update Time : ১২:২৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ১৩৩ Time View

এইচ এম সবুজ ,চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির কমিটির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আজ সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টায় হক স্কয়ারে শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
অভিযোগে বলা হয়, ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিন প্রতিটি ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও দোসরদের স্থান দিয়েছেন। ত্যাগী নেতা-কর্মীদের অবমূল্যায়ন ও কমিটিকে আত্মীয়করণ “হাইব্রিড নেতা” দিয়ে গঠিত কমিটি বাতিলের দাবিও জানানো হয়।
বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ শেষে হক স্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদলের স্থগিত কমিটির সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক আহ্বায়ক সরওয়ার কামাল, সদস্য সচিব সোয়াইবুল ইসলাম, সাহেদুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি জোবাইর আহমদ, যুবদলের সাবেক সহ-সভাপতি মিরাজ উদ্দীন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সুরাইম মোহাম্মাদ সৌরফসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।











