০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চৌমুহনী যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লক্ষ্মীখোলা সুমাইয়া কাগজী স্পোর্টিং ক্লাব
Reporter Name
- Update Time : ০৬:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / ১৭৬ Time View

এম এম ইমরান ইসলাম – প্রতিনিধি পাইকগাছা,খুলনা। চৌমুহনী – ২০২৫ চৌমুহনী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত জমজমাট ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে লক্ষ্মীখোলা সুমাইয়া কাগজী স্পোর্টিং ক্লাব দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল খেলায় তারা প্রতিপক্ষকে ২–০ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। খেলা চলাকালীন উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও লক্ষ্মীখোলা সুমাইয়া কাগজী স্পোর্টিং ক্লাব কৌশলগত খেলা প্রদর্শন করে জয় ছিনিয়ে নেয়। বিজয়ের পর খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে মাঠ প্রকম্পিত হয়ে ওঠে। আয়োজক কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং আয়োজকদের এ ধরনের আয়োজনের প্রশংসা করেন
Tag :























