০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের কালাইয়ে স্কুল কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

মোশারফ সরকার,বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ১২:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ১১ Time View

জয়পুরহাটের কালাই উপজেলার করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।
সোমবার(৮জুন)দুপুরে বিদ্যালয় চত্বরে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার খবর পেয়ে কালাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের এ নির্বাচনে ৩৪০ জন ভোটার অংশ নেওয়ার কথা ছিল। দুটি প্যানেলের ৮ জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনাথ বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

জয়পুরহাটের কালাইয়ে স্কুল কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

Update Time : ১২:০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬