০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : ০২:২৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১০ Time View

মোঃ আরিফুর রহমান (মামুন)
বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী

জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানে শহীদদের যথাযথ মর্যাদায় স্মরণ করতে পটুয়াখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় পটুয়াখালী জুলাই স্মৃতিস্তম্ভে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার আবু ইউসুফসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানিয়ে তাঁদের আত্মার শান্তি কামনা করা হয়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Update Time : ০২:২৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬