০৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি অনুদানের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : ১২:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১১ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন

বিএনপির নাম ভাঙিয়ে অফিস খুলে সালিশের নামে চাঁদাবাজি করলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী সচিব মোঃ রাশেদ খান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলার ৩৫ টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মোট ৫৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দের আওতায় প্রথম পর্যায়ে ২৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, পিএএ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা বিএনপির নেতা হামিদুল ইসলাম হামিদসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি অনুদানের চেক বিতরণ

Update Time : ১২:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬