১০:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতী শ্রীবরদীতে বিএনপি নেতার গণসংযোগ 

Reporter Name
  • Update Time : ০৯:০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / ১৬৫ Time View

এম,শাহজাহান, শেরপুর-

শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার গ্রামাঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীর্ষে ভোট প্রর্থনা করে পথসভা ও গণসংযোগ করছেন শেরপুর-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম (জর্জ)। ৯ মে শুক্রবার ইন্দিলপুর এতিমখানা মাদ্রাসার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে ওই মাদ্রাসার এতিম বাচ্চাদের খোঁজখবর নেন কৌশল বিনিময় ও প্রথনা করেন। পরে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর বাজার ও ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন রাস্তার দোকানে দোকানে গিয়ে স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে তিনি বলেন, বিএনপির দুঃসময়ে রাজনৈতিক মিথ্যা মামলায় নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকে আইনি লড়াই করেছেন। এছাড়া তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার অন্যতম আইনজীবী হিসেবে কাজ করছেন। তিনি আশাবাদী আগামী সংসদ নির্বাচনে দলের হাইকমান্ড শেরপুর-৩ শ্রীবরদী ঝিনাইগাতী আসনে তাকেই মনোনয়ন দিবেন। গণমানুষের এই নেতা শ্রীবরদী উপজেলার কুরুয়া ভাটিপাড়া গ্রামের মরহুম মাওলানা মোফাজ্জল হোসেন এর দ্বিতীয় সন্তান। এডভোকেট এরশাদ আলম (জর্জ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪, ঢাকা এর সরকারি আইন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তার কর্মজীবনের পাশাপাশি প্রতি সপ্তাহের ছুটিরদিনে বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা থেকে নিজ এলাকায় এসে গণসংযোগ প্রচার প্রচারনাসহ অসহায় হতদরিদ্র গরীব মানুষের মাঝে আর্থিক সাহায্য সহযোগিতা এবং হয়রানি মূলক মামলার আইনি পরামর্শ দেয়া অব্যাহত রেখেছেন। এতে তিনি শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলার সর্বস্তরের জনগণ ও তৃনমুল নেতাকর্মিদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা হয়ে উঠছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইগাতী শ্রীবরদীতে বিএনপি নেতার গণসংযোগ 

Update Time : ০৯:০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫