০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০১:১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৭ Time View

এম,শাহজাহান, শেরপুর-

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১সেপ্টেম্বর) পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে সেপ্টেম্বর মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, মাননীয় পুলিশ সুপার,
মোঃ আমিনুল ইসলাম।
মাসিক কল্যাণ সভায় সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান, আল-আলম। কল্যাণ সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্ত গুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণ মূলক সিদ্ধান্ত গ্রহণ ও কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া সুবিধা অসুবিধা এবং সমস্যাগুলো বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের কাছে তুলে ধরেন। কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় ধৈর্য ধরে সকলের বক্তব্য শোনেন ও সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমুখী পুলিশিং এর উপর জোর দেওয়া হয়েছে।
পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পূজার অনুষ্ঠান চলাকালীন সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সুচারুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান, আল-আলম, মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার, সকল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Update Time : ০১:১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫