০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭৬ বোতল কাশির সিরাপ জব্দ

Reporter Name
  • Update Time : ০৪:৪৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / ১১ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় কাশির সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গয়েশপুর গ্রামের সোনা মিয়ার আমবাগান থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৯/এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

সুবেদার মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত নিয়মিত মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৬ বোতল ভারতীয় ইস্কুফ ও ফেয়ারডিল কাশির সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিরাপের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭৬ বোতল কাশির সিরাপ জব্দ

Update Time : ০৪:৪৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬