০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ-৪: সাইফুল ইসলাম ফিরোজের জনসভায় নেতাকর্মীদের ঢল

Reporter Name
  • Update Time : ০৮:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩২ Time View

মোঃ তৌফিকুর রহমান রাজন, ঝিনাইদহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ আসনে জনতার মনোনীত কাপ পিরিচ  প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম ফিরোজ উদ্যোগে এক ঐতিহাসিক  জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জের প্রাণকেন্দ্র সরকারি নলডাঙ্গা ভূষণ হাই স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে এসে সমবেত হয়।

ঝিনাইদহ সদরের ৪ টি ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ও কালিগঞ্জ পৌরসভার সকল স্তরের নেতাকর্মী সাইফুল ইসলাম ফিরোজের কাপ পিরিচ মার্কার জনসভায় উপস্থিত হয়।

হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে কালীগঞ্জের প্রাণকেন্দ্র সরকারি ভূষণ হাই স্কুল মাঠ।কর্মীরা বলেন কালিগঞ্জের বুকে এটি একটি ঐতিহাসিক জনসভা। সকলে বিভেদ ভুলে সাইফুল ইসলাম ফিরোজের জনসভায় উপস্থিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার জনতার নেতা সাইফুল ইসলাম ফিরোজ

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাপ পিরিচের প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ফিরোজ । তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি আপনাদের হয়ে কাজ করবো। আগামী নির্বাচনে কাপ পিরিচে ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।

সভা শেষে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রার্থীর পক্ষে সমর্থন ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝিনাইদহ-৪: সাইফুল ইসলাম ফিরোজের জনসভায় নেতাকর্মীদের ঢল

Update Time : ০৮:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬