০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ধামরাইয়ের সাবেক এমপি বেনজিরের স্থাবর সম্পদ জব্দ,

Reporter Name
  • Update Time : ১২:১৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / ১৬১ Time View

রাজ রোস্তম আলী ,স্টাফ রিপোর্টার : 

ঢাকা- ২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের চারটি ফ্ল্যাট ও একটি প্লটসহ ১৯৩ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানের শেয়ার, একটি মটরযান ও নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী সাহিনা বেগমের নামে থাকা একটি কম্পানির শেয়ার, তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার এ আবেদন করেন। বেনজিরের আবেদনে বলা হয়েছে, বেনজীর আহমদ দায়িত্বে থেকে অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ৯৬১ টাকা মূল্যর স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে করেছেন। তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামীয় ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৯৮৯ টাকা জমা এবং ৪১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ২৬৬ টাকা উত্তোলনসহ মোট ৮৪ কোটি ৪২ লাখ ৮ হাজার ২৫৫ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এরপর মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ “দুর্নীতি ও ঘুষ” সংঘটনের মাধ্যমে এ অর্থ বা সম্পত্তি স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন।

তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তকালে তথ্য পাওয়া যায় যে, আসামী বেনজীর আহমদ অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অন্যত্র বিক্রয় বা হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে অর্জিত অপরাধলব্ধ স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

সাহিনার আবেদনে বলা হয়েছে, সাহিনা আহমদ ও বেনজীর আহমদ অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে এবং জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৯৭ কোটি ৪৭ লাখ ৩৮৫ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগ দখলে রাখে।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তকালে তথ্য পাওয়া যায়, আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অন্যত্র বিক্রয় বা হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে আসামির নিজ নামে ব্যাংক হিসাবসহ অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা ধামরাইয়ের সাবেক এমপি বেনজিরের স্থাবর সম্পদ জব্দ,

Update Time : ১২:১৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫