০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সাভারে ১৫৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার,

Reporter Name
  • Update Time : ১২:৩২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ১৬৯ Time View

রাজ রোস্তম আলী , স্টাফ রিপোর্টার :

ঢাকা সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব হাসান (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে ১৫৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। ২১ জুলাই সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিপ্লব হাসান জামালপুর জেলার মেলান্দহ থানার কাঁজাইকাটা এলাকার খায়রুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি সাভারের রাজাশন এলাকার পালোয়ান পাড়া রাজু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাভারের রাজাশন এলাকায় ইয়াবা বিক্রির জন্য কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। অভিযান চালিয়ে বিপ্লব হাসানকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।” গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা সাভারে ১৫৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার,

Update Time : ১২:৩২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫