০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
থানা গেটেই চলে গাঁজা ব্যবসা, স্বীকার করলেন ওসি।
সুমন কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলা প্রতিনিধি
- Update Time : ১২:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৪২২ Time View

সুমন কুমার বিশ্বাস
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা থানা গেটে চলে গাঁজার রমরমা ব্যবসা। থানা গেটের বাম পাশে চায়ের দোকানে গাঁজার ব্যবসা চলে বলে খোদ থানার ওসি নিজেই স্বীকার করেছেন।
মঙ্গলবার বিকেলে থানা গেটের চায়ের দোকানী শারিরিক প্রতিবন্ধী অমল (৬০) কে ১০ পুরিয়া গাঁজাসহ আটক করে পুলিশ।
আটক অমল কুমার ঠাকুর (৬০) হেতামপুর গ্রামের মৃত জিতেন কুমারের ছেলে।
থানার গেটে গাঁজা ব্যবসা চলে স্বীকার করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, থানা গেট থেকে ১০ পুরিয়া গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী অমল শারিরিক প্রতিবন্ধী। তিনি থানা গেটে দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো বলে জানতে পেরে তার দোকান তল্লাশী করা হয়। এসময় তার দোকান থেকে ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত গাঁজাসহ আটক মাদক কারবারীকে আদালতে প্রেরণ করা হবে।
Tag :
















