দুমকিতে “ফেয়ার ইউনাইটেড” গ্রুপের উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
- Update Time : ১২:১৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১৪ Time View

পটুয়াখালীর দুমকিতে “ফেয়ার ইউনাইটেড” গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবুর উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের ১ হাজার ৫০০ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টায় উপজেলার নতুন বাজার আল মামুন সুপার মার্কেটে প্রতি বছরের ন্যায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মাসুদ আল মামুন বাবু বিভিন্ন সময় নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসহায়তাসহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছেন। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সেমাই, দুধ, চিনি ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু, আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন খান, দুমকি নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম (সহিদ সরদার), উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা












