ধলই সফিউল বারী দরবার শরীফ, আল্লামা সফিউল বারী(রহ.)’র ১ম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন।
- Update Time : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১০৪ Time View

চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি:-
মুফতিয়ে আজম,গাউছে জামান,আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদীর একমাত্র পুত্র ও খরিফায়ে আজম আল্লামা শাহসুফি সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদীর অন্যতম খলিফা ও জামাতা ধলই সফিউল বারী দরবার শরীফের প্রাণপুরুষ অলিয়ে কামেল,হাজত রাওয়া,মুশকিল কোশা আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী (রহ.)’র ১ম বার্ষিক ওরশ শরীফের প্রস্ততি সভা ও চন্দ্রমাসিক ফাতেহা গত ২১ নভেম্বর’২৫ শুক্রবার বাদ এশা দরবার শরীফে অনুষ্টিত হয়।সভায় ছদারত করেন হুজুরের একমাত্র শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী(ম.)। হুজুরের রড় নাতি মাষ্টার সৈয়দ গোফরান উদ্দিন ফরহাদের সন্চালনায় সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন যথাক্রমে আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজি,মাষ্টার মোহাম্মদ সোলাইমান,আল্লামা শেখ আরিফুর রহমান,আলহাজ্ব সেকান্দর হোসেন বাদশা,মেম্বার সফিউল আলম,করিম সওদাগর,মুহাম্মদ মহিউদ্দিন প্রমূখ।বক্তারা আসন্ন ১৭ ডিসেম্বর’২৫ হুজুরের ওরশ শরীফ যথাযত ভাবগাম্ভীর্যতা ও আদবের সহিত পালন করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।সভায় ফরহাদাবাদ দরবার শরীফ,এনায়েতপুর হযরত মাহমুদুল্লাহ শাহ দরবার ও বক্তপুর আল্লামা ফয়েজুল্লাহ শাহ দরবারের আওলাদবৃন্দ সহ হুজুরের অসংখ্য ভক্তমুরিদান,আশেকান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থত ছিলেন।হাফেজ মুহাম্মদ ছাবের আহমদের মিলাদ কিয়ামের পর মুনাজাত করেন আল্লামা গোলাম মুহাম্মদ খান সিরাজি।সর্বশেষ উপস্থিত সকলকে তবারুক খাওয়ানো হয়।























