নওগাঁর হাঁপানিয়া সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী মোস্তফা ও মালেক নামে দুই জনের মৃত্যু
- Update Time : ০৯:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ৯৮ Time View

নওগাঁর হাঁপানিয়া সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী মোস্তফা ও মালেক নামে দুই জনের মৃত্যু
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর সদর উপজেলার হাঁপানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ২ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ১০ ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টার সময় নওগাঁ রাজশাহী মহাসড়কে হাঁপানিয়া মোড়ে এই সড়ক দুর্ঘটনায় ঘটে। জানা গেছে (তেঁতুলতলী) এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহতরা হলেন নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে ও চালকল ব্যবসায়ী মোস্তফা সরর্দার (৫৫) এবং পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক। থানা পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তারা। পথে তেঁতুলতলী এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, “দুর্ঘটনার পর লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে নওগাঁ























