০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নড়াইলে জেলা পরিষদের উদ্যোগে বিনামৃল্যে ১৬০টি সেলাই মেশিন বিতরন
Reporter Name
- Update Time : ০২:০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৯ Time View

মোঃ আবুল বাসার
স্টাফ রিপোর্টার :
নড়াইলে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের উদ্যোগে নড়াইল জেলা পরিষদের আয়োজনে নড়াইল জেলার ১৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৩১ শে আগষ্ট, রোজ রবিবার বিকাল ৫.৩০ টায় জেলা পরিষদ কার্যালয়ে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে – জেলা প্রসাশক : জনাব, শারমিন আক্তার উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠান সভাপতিত্বে ছিলেন – প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ : জনাব পারভেজুর রহমান। ও স্থানীয় গণমাধ্যম কর্মিগণ।
এ সময় জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার বলেন, মহিলাদের জীবনমান উন্নয়নে সব সময় নড়াইল জেলা পরিষদ পাশে থাকবে।
আপনাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এ ধরনের ব্যবস্থা চলমান থাকবে।
Tag :
























