নড়াইলে ৫০ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ
- Update Time : ১১:৩৮:০০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ১৮১ Time View

নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত কামাল মোল্যা(৫০) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত কামাল মোল্যা(৫০) নড়াইল সদর থানাধীন তারাপুর গ্রামের মনা মোল্যার ছেলে। ০৪ জানুয়ারি রাত অনুমান ৮ টা ৪০ মিনিটের দিকে নড়াইল জেলার সদর থানাধীন সিংগাশোলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তারাপুর গ্রামস্থ জনৈক আবুলের বাড়ির সামনে ইটের রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ সাব্বির শেখ ও এএসআই(নিঃ) মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কামাল মোল্যা(৫০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।























