পাইকগাছা উপজেলা বিএনপি নেতা এস এম এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- Update Time : ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১০০ Time View

সোহেল রানা, খুলনা জেলা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সোলাদানা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তৃণমূলের জনপ্রিয় নেতা এস এম এনামুল হক–এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি হাইকমান্ড।রবিবার (২৩ নভেম্বর ২০২৫) দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে এস এম এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি পূর্বের ন্যায় দলীয় কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন।স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের ভাষ্যে—দীর্ঘদিন ধরে এস এম এনামুল হক পাইকগাছায় বিএনপি ও অঙ্গসংগঠনের পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত। বহিষ্কারাদেশ প্রত্যাহার তৃণমূল নেতা–কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে।সিদ্ধান্ত ঘোষণার পর পাইকগাছা ও সোলাদানা ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, এস এম এনামুল হকের নেতৃত্বে পাইকগাছায় বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী, সুসংহত ও আন্দোলনমুখী করে তোলা হবে।























