১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা রায়ান ও মামুনকে নিয়ে নানা আলোচনা

Reporter Name
  • Update Time : ১২:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ১২৪ Time View

সোহেল রানা জেলা প্রতিনিধি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সক্রিয় কর্মী রায়ান ও মামুন দীর্ঘদিন ধরে সংগঠন ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকার জন্য পরিচিত ছিলেন। স্বৈরাচারী সরকারের আমলে তারা নানান নির্যাতনের শিকার হন এবং দুজনকেই বহুবার আটক ও জেলজুলুমের মুখোমুখি হতে হয়। বিশেষ করে মামুন এক পর্যায়ে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসেন। স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগের একটি সংঘবদ্ধ গ্রুপের হাতে তিনি নির্মমভাবে মারধরের শিকার হয়েছিলেন, যার সাক্ষী ছিলেন পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা।রায়ান ও মামুন একসময় ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকলেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাদের ভূমিকা স্থানীয় জনমনে প্রশংসিত হয়েছে। তারা বিনামূল্যে রক্তদান কার্যক্রম চালিয়ে আসেন এবং বিভিন্ন সময় গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতা করে আসছেন।এমন মানবিক কর্মসূচিতে দীর্ঘদিন থেকে যুক্ত থাকলেও সম্প্রতি এক শ্রেণির লোক তাদের বিরোধিতা করে বিভিন্ন সময় মিথ্যা ও অসত্য তথ্য ছড়িয়ে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।স্থানীয়দের দাবি, যারা সমাজের জন্য ভালো কাজ করে, তাদের উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো কখনোই সমীচীন নয়। তারা এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা বন্ধ করার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা রায়ান ও মামুনকে নিয়ে নানা আলোচনা

Update Time : ১২:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫