বাগেরহাটের মোরেলগঞ্জে গ্রীল কেটে দুর্ধর্ষ ডাকাতি।
- Update Time : ০৮:১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ১৩৮ Time View

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে পৌরসভার সোলমবাড়িয়া গ্রামের ইটালি প্রবাসি মো. রুবেল শেখের বাড়িতে হানা দেয় ডাকাত দল।
অজ্ঞাত ডাকাতেরা প্রথমে পাকা ভবনের জানালার গ্রীল কেটে ঘরে ঢুকে। পরে ঘরের ৩টি কক্ষের দরজা ভেঙ্গে একটি কক্ষে থাকা প্রবাসি রুবেল শেখের মা মহিমা বেগম(৫৫) ও খালাতো বোন তাবাস্সুম আক্তারকে(১৩) বেধে সবকিছু তছনছ করে ১৭ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা, দুটি মোবাইল ফোন ও দুটি কম্বল হাতিয়ে নেয় বলে মহিমা বেগম জানান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে থানার ওসি মো. রাকিবুল হাসান ডাকাতির কথা স্বিকার করে বলেন, ওই বাড়ির আসেপাশে কোন ঘর ও বাড়িটিতে কোন পুরুষ লোক না থাকায় ডাকাতেরা নির্বিঘ্নে মূল্যবান মালামাল হাতিয়ে নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।


























