ভালুকায় শ্রমিক হত্যার ঘটনায় তিনজন গ্রেফতার।
- Update Time : ০৪:২৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১১২ Time View

মোঃ মোখলেছুর রহমান:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মব সৃষ্টি করে এক শ্রমিককে পিটিয়ে হত্যা ও আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করার অভিযোগ ওঠে তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাশের ছেলে দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা তাকে মারধর করে হত্যা করে। পরে তার মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পরপরই জেলা পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযানে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানান, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











