ভিপি নূর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে আশায় কুষ্টিয়া গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল
- Update Time : ০৬:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১১৩ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসা (স্বদেশ প্রত্যাবর্তন) উপলক্ষে কুষ্টিয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় কুষ্টিয়া গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে এনএস রোড ফায়ার সার্ভিসের সামনে কুষ্টিয়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল ও পথসভাটি শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে। বক্তব্যে গনঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মোঃ আব্দুল খালেক বলেন, আজকে আমাদের প্রানের নেতা বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন ভিপি নুরুল হক নুর বাংলাদেশে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। বাংলাদেশে ভিপি নুরের মত নেতা একশ বছরেও একটা তৈরি হয়না। যতবার ভিপি নুরুক হক নুরকে প্রানে মেরে ফেলার চেষ্টা হয়েছে প্রত্যেকবার দ্বিগুন শক্তি নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান রাশেদ,কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ খান,সাধারন সম্পাদক মিনহাজুল হক পাপ্পু,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহম্মেদ,কুষ্টিয়া সদর উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুফান সাংগঠনিক সম্পাদক মোঃ রুমন ইসলাম সহ ছাত্র,যুব,ও শ্রমিক ইউনিয়নের আরো নেতাকর্মীরা























