০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে আল নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৬:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৪২ Time View

মিজানুর রহমান- স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের মহেশপুরে আল নূর ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরীক্ষায় উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, সামন্তা মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর কোলা কলেজিয়েট স্কুল, সাতপাড়া মডেল একাডেমি, জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয় ও পলিয়ানপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মোট ১৭৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রত্যেক শ্রেণি থেকে ৫ জন করে মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হবে বলে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আল নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুনসহ বৃত্তিতে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

আল নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “২০১১ সাল থেকে আল নূর ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মেধাবিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, আল নূর ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তারা লেখাপড়ায় আরও অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, আল নূর ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের পরীক্ষার মাধ্যমে তাদের মেধার যথাযথ মূল্যায়ন সম্ভব হবে এবং ভবিষ্যতে পড়াশোনার মান উন্নত করতে এটি সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশপুরে আল নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Update Time : ০৬:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫