মহেশপুর সীমান্তে ৩১পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
- Update Time : ০৩:০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
- / ২৫৩ Time View

মিজানুর রহমান -স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক মহেশপুর নেপা ইউপির বাঘাডাঙ্গা সীমান্ত থেকে ৩১ পিস স্বর্ণের বার উদ্ধার।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) উপ-অধিনায়ক আবু হানিফ মোঃ সিহানুক জানান, ২৬ জুলাই ০৫৩৫ ঘটিকায়, ৫৮ ব্যাটালিয়নের অধীনস্ত মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা কুমিল্লাপাড়া বিওপির টহল দল কর্তৃক মেইন পিলার ৬০/৭০ আর হতে ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে, একজন স্বর্ণ বহনকারী ব্যক্তি, বৃষ্টির মধ্যে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ নিয়ে যাওয়ার প্রাক্কালে চ্যালেঞ্জ করা হলে ০৩টি পোটলা ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পোটলা ০৩টি কুমিল্লাপাড়া বিওপিতে দিয়ে আসা হয় এবং খোলার পর ৩১টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪কেজি২০৩,১১গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য -৫কোটি ৮৩ লক্ষ্য ৩হাজার ৬শত১৮টাকা। স্বর্ণের বার সমূহ মহেশপুর থানায় জব্দ তালিকা তৈরির মাধ্যমে -সাধারণ ডায়েরি (জিডি) করে,ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










