০২:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৪:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / ১১৩ Time View

এম,শাহজাহান,শেরপুর-

শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে
সকাল সাড়ে আট ঘটিকায় অনুষ্ঠিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান।
প্যারেড পরিদর্শনকালে
উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এর উপর ভিত্তি করে পুলিশ সদস্যদেরকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড পরিদর্শন শেষে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার
করার আহ্বান জানান।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন পুলিশ লাইন্সের আরআই মোঃ ইসরাফিল হোসেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Update Time : ০৪:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫