১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় গ্রিড স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন: খুলনা থেকে বিশেষজ্ঞ দল রওনা

Reporter Name
  • Update Time : ০২:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ৯৬ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরায় বিদ্যুতের প্রধান গ্রিড স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় একযোগে শহর ও গ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় অবস্থিত ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। টানা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি, তবে লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওজোপাডিকো সাতক্ষীরা শাখার নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। খুলনা থেকে জরুরি ভিত্তিতে একটি বিশেষজ্ঞ টিম সাতক্ষীরার উদ্দেশে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলে বিকেলের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম প্রাথমিক ধারণা দিয়ে বলেন, ট্রান্সফরমার ওভারহিট হওয়া বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জেলার মানুষের জীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। শহরের ব্যবসা-বাণিজ্য, ব্যাংক, অফিস-আদালত, হাসপাতাল ও ক্লিনিকের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রোগীদের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়েছে, বিশেষ করে আইসিইউ ও অপারেশন থিয়েটারের মতো জরুরি ইউনিটগুলোতে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা চালু করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ধৈর্য ধরতে হবে। তবে হাসপাতালসহ জরুরি সেবা খাতে জেনারেটরের মাধ্যমে বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় সাতক্ষীরার জনজীবন পুরোপুরি অচল হয়ে পড়েছে, আর মানুষ অপেক্ষায় আছে কখন আবার আলো জ্বলবে ঘরে ঘরে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় গ্রিড স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন: খুলনা থেকে বিশেষজ্ঞ দল রওনা

Update Time : ০২:৩১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫