সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও খাদ্য সরবরাকারী সবুরকে ৩টি ওয়ান শুটারগানসহ আটক করে র্যাব
- Update Time : ১১:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ১৩ Time View

সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও খাদ্য সরবরাহকারী সবুর শেখকে ০৩টি দেশীয় ওয়ান শুটার গানসহ গ্রেফতার করে র্যাব-৬, স্পেশাল কোম্পানি।
গতকাল ১১ই জুন ২০২৬ ইং তারিখ, দুপুর ২:৫০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন শ্রীফল তলা, দক্ষিণপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে *মোঃ সবুর শেখ (৫১), পিতা: মৃত আক্তার আলী শেখকে* গ্রেফতার করে। অভিযানকালে ধৃত আসামির হেফাজত হতে কালো প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
আসামি মোঃ সবুর শেখ সুন্দরবনের অন্যতম জলদস্যু বাহিনী *ছোট জাহাঙ্গীর* বাহিনীকে বিভিন্ন সময়ে অস্ত্র ও খাদ্য সরবরাহ বলে স্বীকার করে। এছাড়াও ধৃত আসামি সবুর শেখের অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে বাগেরহাট জেলার মোংলা থানায় দুটি মামলার তথ্য রয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

























