মাদারীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরীর গাড়িবহর নিয়ে শোডাউন।
- Update Time : ০৯:০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৬৫ Time View

শিবচর( মাদারীপুর)প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলার কৃতি সন্তান নাভীলা চৌধুরীর নেতৃত্বে তার নিজ বাড়িতে আলোচনা সভা করেন । আলোচনা সভায় শিবচর উপজেলার বিএনপির সর্বস্তরের লোকজন উপস্থিত হন । আলোচনা সভার পর শিবচর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে র্যালি ও গাড়ি বহর নিয়ে শোডাউন দেন । হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে গাড়িবহর নিয়ে শোডাউন হয়েছে ।
এসময় তিনি বলেন ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মূল্যায়ন করেন এবং আমাকে মনোনয়ন দেয় , সেসময়ে কিছু কুচক্র মহলের কুচক্রর কারনে আমি তা পাই নি । দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ভালোবাসে। তিনি আমাকে এলাকার মানুষের জন্য কাজ করতে বলেছেন আমি তা যথাযথভাবে পালন করেছি। ইনশাআল্লাহ আমি আশাবাদী, যেহুতে শিবচরে মনোনয়ন দিয়ে আবার তা স্থগিত করেছে ,আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবেন ।
এসময়ে তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির করার কারনে দীর্ঘদিন আমাকে ঘর ছাড়া হতে হয়েছে। আমি শিবচরে থাকতে পারি নাই । আমার জমি কেড়ে নেওয়া হয়েছে। গত জুলাই আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলে হাসিনা পালিয়ে যায় এতে মুক্তি পায় গনতন্ত্র। মানুষ ফিরে পায় তার ভোটের অধিকার । নভেম্বর মাসের ১৭ তারিখে ট্রাইবুনাল খুনি হাসিনাকে ফাসির রায় দেন ।
পরিশেষে তিনি বলেন , আমি প্রতিটি ইউনিয়নে ,গ্ৰামে সবার দ্বারে দ্বারে গিয়াছি আমি সবার মনে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি তাদের ভালোবাসা এবং আমার প্রতি তাদের ভালোবাসা।
















