শাজাহানপুরে অস্ত্র ও বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী রাকিবুল গ্রেপ্তার
- Update Time : ১০:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১৫০ Time View

সুজন , বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শাজাহানপুর থানায়
অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের কৃত মামলায় রাকিবুল ইসলাম (২৬) নামের একজন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম উপজেলার চোপিনগর ইউনিয়নের শাহনগর গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়
মামলা নং-০১, তারিখ ০১ নভেম্বর ২০২৪, জিআর নং-৩২৪/২০২৪ অনুযায়ী, রাকিবুল ইসলামের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এবং ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৪১, ৩২৪, ৩০৭, ৩০২ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
শাজাহানপুর অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান. ২৫ মে ২০২৫ তারিখে বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় শাহনগর বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এজাহার নামীয় আসামী রাকিবুলকপ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


























