১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ রুহুল আমিন আটক

Reporter Name
  • Update Time : ১১:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ১০৬ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ রুহুল আমিন (৬৮) নামের একজনকে আটক করেছে বিজিবি। রুহুল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত হানিফ মুন্সির ছেলে।

বৃহস্পতিবার (২৯ মে) ভোরে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক-এর সার্বিক দিক নির্দেশনায় ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ তাকে আটক করে।

বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৫-এস হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে এরুপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের ভোমরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

এ সময় আভিযানিক দল ভোমরা সীমান্ত এলাকার দিকে ইজিবাইকযোগে গমনকালে তেতুলতলা নামক স্থান হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মোঃ রুহুল আমিন (৬৮) কে আটক করে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে ১টি মোবাইল এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম যার মূল্য ছেষট্টি লক্ষ আশি হাজার আটশত পঁচিশ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় চারটি স্বর্ণের বারসহ রুহুল আমিন আটক

Update Time : ১১:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫