০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা সাভারে দুর্জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ০১:১৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ১০১ Time View

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার :

ঢাকা সাভারে দিনমজুর দুর্জয় শেখ হত্যাকাণ্ডের মূলহোতা প্রধান আসামি লাবন্ কে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৩০ মে) দুপুরে র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-৪ এবং র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল সদরঘাট লঞ্চ র্টামিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত লাবন ঢাকা সাভার পৌরসভা এলাকার বক্তারপুর মহল্লার মৃত লাল মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী দুর্জয় শেখ পেশায় একজন দিনমজুর। গত ২৭ মে রাতে পুর্ব শত্রুতার জের ধরে বক্তারপুর কোটবাড়ি রোড সংলগ্ন সুরুজ মিয়ার বাড়ির পিছনের গলিতে আসামী লাবন এবং তার সহযোগীদের সাথে ভিকটিম দূর্জয় শেখের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাবন ও তার সহযোগীরা ছুরিকাঘাত করে দুর্জয় শেখকে হত্যা করে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ঢাকা সাভারে দুর্জয় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : ০১:১৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫