৫ দফা দাবিতে কুষ্টিয়ায় ডিসি বরাবর স্মারকলিপি পেশ ইসলামী আন্দোলনের
- Update Time : ০৮:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১২৫ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার: অদ্য:১২/১০/২৫ইং, রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি: বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আলী এর তত্ত্বাবধানে জেলা শাখার একটি প্রতিনিধি দল পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি: আমিনুল ইসলাম মুলতান, আলহাজ্ব শেখ এনামুল হক, ভারপ্রাপ্ত সেক্রেটারি: মুফতি ফরিদ উদ্দিন আবরার, সাংগঠনিক সম্পাদক: মুফতি মোজাম্মেল হক কাসেমী, দপ্তর সম্পাদক: মুফতি আহমাদুল্লাহ হাবিবি, সহ প্রচার সম্পাদক: আলহাজ্ব তরিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি: আলহাজ্ব মাওলানা রেজাউল করিম , হাঃ মোঃ হাবিবুর রহমান সহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ। স্মারকলিপিতে নিম্নোক্ত দাবিসমূহ পেশ করা হয়: ১-জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করতে হবে। ২- পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। ৩-নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করতে হবে। ৪- গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের নিষিদ্ধ ও নির্বাচনে অবাঞ্চিত ঘোষণা করতে হবে। ৫-বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণের ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর আসন বণ্টনই গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত পদ্ধতি। এতে ভোটের মূল্য সংরক্ষিত থাকবে,ছোট ও নতুন রাজনৈতিক দলগুলোও প্রতিনিধিত্বের সুযোগ পাবে এবং জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই PR পদ্ধতির দাবিতে আন্দোলন করে আসছে। এখন সময় এসেছে এই দাবিকে জাতীয় ঐক্যের প্ল্যাটফর্মে রূপ দেওয়ার। নির্বাচনী সংস্কারের অংশ হিসেবে অবিলম্বে PR পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা একটি ন্যায়ভিত্তিক, প্রতিনিধিত্বশীল, শান্তিপূর্ণ ও রাজনৈতিক সংস্কৃতি চাই। সেই পথের একমাত্র সমাধান হলো PR ভিত্তিক নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে সব ধর্মের সকল মানুষ একত্রে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।















