০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে নতুন আশার বার্তা

Reporter Name
  • Update Time : ০৪:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৮৮ Time View

(গাইবান্ধা), প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি বাজারে জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ গণসংযোগে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন দলের শীর্ষ নেতারা।

গণসংযোগকালে বক্তব্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন,
“ফুলছড়ি–সাঘাটার মানুষ জেগে উঠেছে। ন্যায়, উন্নয়ন ও অধিকার ফেরাতে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় পার্টিই সবচেয়ে গ্রহণযোগ্য শক্তি।”

তিনি আরও বলেন,
“লাঙ্গল শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি আজ মেহনতী মানুষের শক্তি ও প্রতিবাদের প্রতীক। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ফুলছড়ি–সাঘাটার মানুষ ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করবে।”

এ সময় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও সুষম উন্নয়নের ওপর জোর দেন।

গণসংযোগ কর্মসূচিতে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জানান, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে ধারাবাহিকভাবে গণসংযোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি অব্যাহত থাকবে

Tag :

Please Share This Post in Your Social Media

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে নতুন আশার বার্তা

Update Time : ০৪:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬