নাচোলের নবনিযুক্ত ইউএনও প্রিয়াঙ্কা দাশের সঙ্গে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ
- Update Time : ১১:৫৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৩ Time View

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াঙ্কা দাশের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ নবাগত ইউএনও-কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
প্রিয়াঙ্কা দাস গত ০৭ জুন ২০২৬ ইং তারিখে নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রইস উদ্দিন, পৌর সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন এবং সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান।
সাক্ষাৎ কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাশ নাচোলের সার্বিক উন্নয়নে তাঁর দৃঢ় ব্যক্ত করেন। তিনি জানান, ৩৬তম বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে দেশের প্রশাসনিক সেবায় নিয়োজিত প্রিয়াঙ্কা দাশের নিজ জেলা নওগাঁ।
তিনি নাচোল উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি উপজেলার সুধী সমাজ, সচেতন মহল, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার নেতৃবৃন্দ নবাগত ইউএনও-কে সব ধরনের ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজে পাশে থাকার আশ্বাস দেন। নেতৃবৃন্দ বলেন, নাচোল উপজেলাকে একটি সুন্দর, শান্ত ও মাদকমুক্ত পরিবেশ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের যেকোনো ভালো ও উন্নয়নমূলক কাজে উপজেলা জামায়াতের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে।























