১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় ভুয়া মেজর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : ১১:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

​মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)

র‍্যাব ও সেনাবাহিনীর ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা সেজে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাটের মোংলায় কাউখালী ও মোংলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। সোমবার দুপুরে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পারভেজ খুলনা সদর এলাকার ২৩ নম্বর রোডের সাখাওয়াত ব্যাপারীর ছেলে।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজেকে সেনা ও র‍্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয়ে পিরোজপুরের এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং পরবর্তীতে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে তাকে ধর্ষণ করেন। দেশের বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা অবস্থানও করেন।

​বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে পিরোজপুরের কাউখালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পারভেজ মোংলায় আত্মগোপন করেন। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান নিশ্চিত করে পুলিশ তাকে আটক করে।

​কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আসামিকে পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে একই কায়দায় প্রতারণার অভিযোগ রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় ভুয়া মেজর গ্রেপ্তার

Update Time : ১১:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬