১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেফতার

Reporter Name
  • Update Time : ১১:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ময়জদ্দীন হামীদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর পৌরসভার গোডাউনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার ময়জদ্দীন হামীদ (৬৫) মহেশপুর উপজেলার তালশার গ্রামের মৃত আব্দুস সামাদ মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মহেশপুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। দলীয় পরিচয়ে তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য এবং মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সহ-পতির দায়িত্বে রয়েছেন।

মহেশপুর থানা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ মহেশপুর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় (নম্বর- ১৬, ধারা- ৪৩৬/৪২৭ পেনাল কোড; জিআর নম্বর- ৯৪) তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজাদ রহমান জানান, ময়জদ্দীন হামীদকে নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মহেশপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেফতার

Update Time : ১১:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬