যশোরে অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, ভুয়া আইডি তৈরির ডিভাইস জব্দ
- Update Time : ১১:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ Time View

যশোরের কোতোয়ালী মডেল থানার ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণা ও ভুয়া আইডি কার্ড তৈরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি দল।
রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে একটি তিনতলা ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের আল মুছাব্বির রিয়াদ (২৩), যশোরের রাসেল হোসেন (২৭), ঝিনাইদহের ফাহিম সাদিক (২২) ও সিয়াম আলী (২২)। অভিযানে তিনটি ল্যাপটপ, পাঁচটি মনিটর, ১৭টি অ্যান্ড্রয়েড মোবাইল, চারটি কম্পিউটার পিসি, আইডি পিনকার্ড, চারটি কিবোর্ড, চারটি মাউস, কালার প্রিন্টার, বিদেশি নকল ড্রাইভিং লাইসেন্স কার্ড, পাওয়ার ব্যাংক ও ওয়েব ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।এসআরবি-৬-এর দাবি, এসব সরঞ্জাম ব্যবহার করে ভুয়া আইডি কার্ড তৈরি ও অনলাইনে প্রতারণা করা হতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।






















