০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় বিধবার ছাগল চু_রি: গণপি_টুনি থেকে উদ্ধারকৃত ২ চো_র পুলিশ হেফাজতে

Reporter Name
  • Update Time : ০৮:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ১২ Time View

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নাজমা খাতুন নামে এক বিধবা নারীর ১ লাখ টাকা মূল্যের দুটি খাসি ছাগল চু_রির অভিযোগে দুই চো_রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ গ্রাম থেকে স্থানীয় জনতা তাদেরকে আটক করে গণপি_টুনি দিতে উদ্যত হয়। খবর পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ এর নির্দেশে এসআই গোবিন্দ মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮.০০ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত গণপি_টুনি থেকে আসামীদেরকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেন।
গ্রেপ্তারকৃতরা হলো—উক্ত গ্রামের মো: শিশির (২৮) ও মো: শোভন (৩০)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে আসামিরা ওই গ্রামের বিধবা নাজমা খাতুনের বসতবাড়ির টিনের বেড়া কেটে ১ লাখ টাকা মূল্যের ২টি বড় ছাগল চু_রি করে। পরে ছাগল দুটিকে জ_বাই করে মাংস বিক্রি করে দেওয়া হয়। পরদিন বিকেলে বাদীর অপর একটি ছাগল চু_রির সূত্র ধরে অনুসন্ধান করতে গিয়ে আসামী শোভনের বাড়িতে ছাগল জ_বাইয়ের আলামত ও রশি পাওয়া যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম শেখ জানান, আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০ ধারায় ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার (২৮ অক্টোবর) তাদেরকে আদালতে প্রেরণ করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কুষ্টিয়ার ভেড়ামারায় বিধবার ছাগল চু_রি: গণপি_টুনি থেকে উদ্ধারকৃত ২ চো_র পুলিশ হেফাজতে

Update Time : ০৮:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬