নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইর ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে শেখ হাসিনার নামে পোস্টার, এলাকায় আলোচনার ঝড়
- Update Time : ০১:৫২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ১০ Time View

উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের ছবি সংবলিত একটি পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড়, এলাকায় সাধারণ মানুষের কৌতূহলের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ২২ নভেম্বর রোববার রাতের কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে পোস্টারটি লাগিয়ে রেখে যায়। পরদিন বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় আলোচনা ও সমালোচনা শুরু হয়।
পোস্টারটিতে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি পোস্টারে ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশে আসবে’—এমন স্লোগান লেখা রয়েছে বলে জানা গেছে।
তবে কে বা কারা, কী উদ্দেশ্যে রাতের আঁধারে ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে পোস্টারটি লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
























