বায়তুলমাল ও দাওয়াতি পক্ষ সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / ১৭০ Time View

মোবারক হোসাইন , ঈদগাঁও উপজেলা।
কক্সবাজার সদর উপজেলা অন্তর্গত চৌফলদন্ডী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে বায়তুলমাল ও দাওয়াতি পক্ষ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে চৌফলদন্ডী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সভাপতি ও ইউনিটের সভাপতি উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা আমীর, অধ্যাপক খুরশিদুল আলম আনসারী, বিশেষ মেহেমান হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা তরবিয়ত সেক্রেটারি আবুল কালাম আজাদ,
চৌফলদন্ডী ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মো : শাহাজাহান। উক্ত সমাবেশে প্রধান মেহমান বলেন,
দ্বীন আন্দোলনের কাজ করা ফরজ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। দলটি ইকামতে দ্বীন ( ইসলাম প্রতিষ্ঠা) নামক মতাদর্শকে মূলভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং একে “রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা” অর্থে দলীয় ও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে থাকে। বর্তমান নিবার্চনের ক্ষেত্রে,
তিনি আরো বলেন, ১টি ইউনিয়নে ৯ টি ওয়ার্ড, ৯টি ভোট কেন্দ্র প্রত্যেকটি ভোট কেন্দ্রের জন্য ৮টি টিম থাকবে হবে। গ্রাম, মহল্লা দলবল জাতি বর্ণ নির্বিশেষে সকলকে দাওয়াত দিতে হবে। পরিশেষে মাওলানা এমদাদুল হক এর মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্তি হয়।

























